ছবি: প্রতিনিধি
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেলা জেনারেল ম্যানেজার শেখ মনোয়ার মোর্শেদ নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের কাছে ভোট চাওয়ায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি সমিতির আওতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নে কর্মরত মাঠ পর্যায়ের সকল ইলেকট্রিশিয়ান ও কর্মচারীদের ডেকে এনে সমিতির মূল ফটকের সামনে একটি ধানের শীষের নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম তুহিন। তার পাশে দাঁড়িয়ে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শেখ মনোয়ার মোর্শেদও উপস্থিত কর্মচারীদের কাছে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাইনুদ্দিনও উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা ভোট চাইতে আসতে পারে, তাতে আপত্তি নেই। কিন্তু সমিতির জেনারেল ম্যানেজার আমাদের ডেকে এনে সমাবেশে একটি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করা কোনোভাবেই কাম্য নয়। এটি চাকরিবিধি লঙ্ঘনের শামিল।
এসএইচ
আপনার মতামত লিখুন :